পরীমনি ও পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর র্দেশনা চেয়ে রিট
দি নিউজ লায়নঃ চলতি মাসের প্রথম দিকে চলচ্চিত্র নায়িকা পরীমনি ও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনেকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আসে। ফুটেজটি সাকলায়েনের সরকারি বাসভবনের। সেখানে তারা এক সাথে ১৮ ঘণ্টা অবস্থান করেন। এই আলোচনা-সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে সাকলায়েন ও পরীমণির ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়। এবার এই ভাইরাল হওয়া ভিডিও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে
একইসাথে ওই ঘটনা নিয়ে প্রকাশিত সব প্রতিবেদন সরানোরও নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে অ্যাডভোকেট তাসমিয়া নুহাইয়া আহমেদ জানান, সব মাধ্যম থেকে চরিত্রহানিকর রিপোর্ট, ব্যক্তিগত ছবি ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট দায়ের করেন।এতে তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসিসহ সশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

Post a Comment